
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের সব নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে জোরেসোরে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
এবারের নির্বাচনে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেও বলেছেন যে, করোনার ভ্যাকসিন সবার জন্য বিনামূল্যে হওয়া উচিত। যদিও প্রথম থেকেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে রয়েছে ট্রাম্প প্রশাসন।
শুক্রবার এক ঘোষণায় ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বলেন, তিনি যদি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন তবে সব মার্কিনির জন্য কোভিড-১৯ ভ্যাকসিন বিনামূল্যে দেবেন। করোনা ভাইরাস মোকাবিলায় জাতীয় কৌশলের অংশ হিসেবে এই ঘোষণা দিয়েছেন তিনি।
করোনা পরিস্থিতি নিয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে আক্রমণ করতেও ছাড়েননি। তার মতে, রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করা ছেড়ে দিয়েছেন। যুক্তরাষ্ট্রে করোনা মহামারি শুরুর পর থেকেই এ বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দেয়নি ট্রাম্প প্রশাসন। এমনকি নিজে করোনায় আক্রান্ত হয়েও এ বিষয়ে লোকজনকে সতর্ক করার বদলে উল্টো করোনাকে ভয় না পাওয়ার কথা বলেছেন ট্রাম্প।
তবে তার চেয়ে ব্যতিক্রমী জো বাইডেন। তিনি সব সময়ই বিশেষজ্ঞদের পরামর্শ মেনে মাস্ক পরা এবং জনসমাগম এড়িয়ে চলেছেন। তিনি বলেন, আমরা যদি একটি নিরাপদ ও কার্যকরী ভ্যাকসিন হাতে পাই তবে তা সবাইকে বিনামূল্যে দিতে পারব।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ১১ দিন আগে করোনা মহামারি নিয়ে তার পরিকল্পনার বিষয়ে কথা বলতে গিয়ে এই ঘোষণা দিলেন বাইডেন।
তবে বাইডেনের সঙ্গে শেষ বিতর্কে ট্রাম্প ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যে, যুক্তরাষ্ট্র এই মহামারি কাটিয়ে উঠতে পেরেছে।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৯বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১০একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন





পাঠকের মতামত