প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫ ৮:১০ পিএম

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে প্রবেশের অপরাধে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন এলাকা থেকে আহরণ নিষিদ্ধ ৬০০ কেজি কাঁকড়া, একটি ইঞ্জিন চালিত ট্রলারসহ এয়াকুব আলী সরদার (৬০) নামের একজনকে আটক করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। সে শ্যামনগর উপজেলার গাবুরা চকবারা গ্রামের মৃত্যু আব্দুল আজিজ সরদারের ছেলে।

মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টার সময় বুড়িগোয়ালিনী স্টেশনের অধীনস্ত সুন্দরবনের কাঠেরশ্বর টহলফাঁড়ী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব কাঁকড়া জব্দ করা হয়।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সুন্দরবনের প্রাণ বৈচিত্র ও পরিবেশ রক্ষায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। নিষিদ্ধ সময়ে কাঁকড়া আহরণ করার অপরাধে কাঁকড়া, ট্রলার সহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সুন্দরবন রক্ষায় বন বিভাগ নিয়মিত টহল ও নজরদারি জোরদার করেছে। তবে নানা কৌশলে কিছু অসাধু ব্যক্তি এখনো সুন্দরবনের প্রাণ ও সম্পদ লুটে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...