
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফর্মের নিয়ালকো অ্যালয়সের শেয়ারের লেনদেন শুরু হবে আগামীকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারি)। ডিএসইতে কোম্পানি কোড হবে নিয়ালকো। ট্রেডিং কোড নম্বর হবে-৭৩০০৩। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, বর্তমানে ডিএসইর এসএমই বোর্ডে ৮টি তালিকাভুক্ত কোম্পানি রয়েছে। নিয়ালকোর লেনদেন শুরু হলে ৯টি তালিকাভুক্ত কোম্পানি হবে।
গত বছরের ১৫ এপ্রিল এসএমই কোম্পানি হিসেবে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের জন্য নিয়ালকো অ্যালয়েসকে অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
কিউআইও’র মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ৭ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করে। প্রতিটি ১০ টাকা করে ৭৫ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যুর মাধ্যমে এই অর্থ উত্তোলন করে নিয়ালকো অ্যালয়েস। কিউআইওর আবেদনে কোম্পানিটির সাড়ে ৭ কোটি ৫০ লাখ টাকার চাহিদার বিপরীতে ১৩৪ কোটি ৩৯ লাখ টাকার আবেদন জমা পড়ে। যা প্রয়োজনের তুলনায় ১৭ দশমিক ৯১ গুণ বেশি। এতে যোগ্য বিনিয়োগকারী সংখ্যা ছিল ৩০৯ জন।
পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ নিয়ালকো অ্যালয়েস ভূমি উন্নয়ন, যন্ত্রপাতি ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটি ব্রোঞ্জ, পিতল, মেটালসহ অনেক ধরনের পণ্য উৎপাদন করে। তাদের ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।
২০১৫ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে নিয়ালকো অ্যালয়েস। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ২যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৩আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ৪দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৫ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৬হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৭সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৮১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৯দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ১০জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত