
নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ডি. ওয়াটসন ৯৭ বছর বয়সে মারা গেছেন। তিনি ডিএনএ অণুর ডাবল হেলিক্স (দ্বি-হেলিক্স) গঠন আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
শনিবার (৮ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।
ওয়াটসন ১৯৫৩ সালে ব্রিটিশ বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিকের সঙ্গে যৌথভাবে ডিএনএ’র গঠন আবিষ্কার করেন, যা আধুনিক আণবিক জীববিজ্ঞানের ভিত্তি স্থাপন করে। ১৯৬২ সালে তিনি ক্রিক ও মরিস উইলকিনসের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন। তার মৃত্যু নিশ্চিত করেছে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরি, যেখানে তিনি বহু বছর গবেষণা ও নেতৃত্ব দিয়েছেন।
জীবনের পরবর্তী সময়ে ওয়াটসনের বিতর্কিত মন্তব্য, বিশেষ করে বর্ণ ও লিঙ্গ বিষয়ে, তার সুনামকে ক্ষতিগ্রস্ত করে। আফ্রিকান বংশোদ্ভূত মানুষের বুদ্ধিমত্তা নিয়ে বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন মন্তব্যের কারণে ২০০৭ সালে তিনি ল্যাবরেটরির চ্যান্সেলর পদ হারান এবং ২০১৯ সালে তার সব সম্মানসূচক পদবী বাতিল করা হয়।
ওয়াটসন ১৯২৮ সালের এপ্রিল মাসে শিকাগোতে জন্মগ্রহণ করেন। মাত্র ১৫ বছর বয়সে ইউনিভার্সিটি অব শিকাগোতে ভর্তি হন। পরবর্তীতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার সময় ফ্রান্সিস ক্রিকের সঙ্গে পরিচয় হয় এবং যৌথভাবে ডিএনএ’র ত্রি-মাত্রিক মডেল তৈরি করেন।
পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞানের অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ১৯৬৮ সালে কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির পরিচালক হন, প্রতিষ্ঠানটিকে বিশ্বের অন্যতম শীর্ষ গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেন।
ওয়াটসন ২০১৪ সালে তার নোবেল পদক নিলামে বিক্রি করেন। পদকটি ৪.৮ মিলিয়ন ডলারে এক রাশিয়ান ধনকুবের ক্রয় করেন, তবে পরবর্তীতে তা ওয়াটসনের কাছে ফেরত দেয়া হয়।
- ১এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ২প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ৩সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ৪বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ৫বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৬একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৭ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ৮বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
- ৯ছয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান ১,৩১৬ কোটি টাকা
- ১০বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ১নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৪লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৭সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৯‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ১০স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত