
সারাদেশের ন্যায় ২০২৩ শিক্ষাবর্ষে নোয়াখালীতে আনন্দগণ পরিবেশের মধ্য দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলার ১২৫৩টি প্রাথমিক ও ৩১৩টি মাধ্যমিক এবং ২৭৫টি মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। তবে চাহিদা পরিমাণ বই এখনই না পাওয়া গেলে ২-৩দিনের মধ্যে সকল বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পারবেন বলে আশা করছেন কর্তৃপক্ষ।
রোববার সকালে নোয়াখালী পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন, জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম।
মাইজদী বালিকা বিদ্যা নিকেতনে বই উৎসবের উদ্বোধন করেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু।
দুপুরে চাটখিলের কড়িহাটি উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদুর রহমান শিপন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ উল্যাহ পাটোয়ারি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম জানান, জেলার ১২৫৩টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বইয়ের চাহিদা ছিলো ১৭লাখ ১২হাজার ৫৫৭ পিস, যার বিপরীতে ৩১ ডিসেম্বর পর্যন্ত আমরা ৩লাখ নতুন বই হাতে পেয়েছি, যার মধ্যে প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই রয়েছে। প্রাথমিকভাবে প্রাপ্ত বইগুলো ‘বই উৎসব’ এর মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। আগামি কয়েকদিনের মধ্যে আমাদের চাহিদা মোতাবেক সকল বই হাতে আসবে এবং শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে বলে আশা করেন তিনি।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, ২০২৩ শিক্ষাবর্ষে জেলার ৩১৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ২৭৫টি মাদ্রাসায় আমাদের নতুন বইয়ের চাহিদা ছিলো ৫৪লাখ ১৭হাজার ৭৪৭পিস। যার বিপরীতে আমরা নতুন বই সরবরাহ পেয়েছি ৩২লাখ ৬৭হাজার ২৮৫পিস। বই উৎসবের মাধ্যমে প্রাপ্ত বইগুলো উপজেলা থেকে বিদ্যালয় ভিত্তিক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলো আসার পর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত