
নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠানগুলোতে থাকা মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি এতে কয়েক কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার ভোর ৫ টার দিকে রেলওয়ে মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ভোরে বাজারের রেলওয়ে মার্কেটে হঠাৎ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। এসময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু মুহুর্তে আগুন দ্রুত পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী, মাইজদী, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে আগুনে মার্কেটের থাকা ক্রোকারিজ দোকান ১৫টি, খাবার হোটেল ,আবাসিক হোটেল সহ ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের।
স্থানীয়রা বলছেন, মার্কেটের একটি জেনারেটর দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ভোর সোয়া ৫টা থেকে এখনও (সকাল ৯টা) এখনও কাজ করছে। তবে প্রথম আড়াই ঘন্টায় স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
নোয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক পূর্ণ চন্দ্র বলেন, খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা শুরু করে। পরে জেলা সদর মাইজদী, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ ও থেকে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত হওয়ার কারণ তদন্ত শেষে বলা যাবে।
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে





পাঠকের মতামত