প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২ ১:৩৮ পিএম

নড়াইলে দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ এবং বিশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলো-নড়াইল সদর থানার বাগডাঙ্গা গ্রামের গোবিন্দ পোদ্দারের ছেলে মিলন পোদ্দার (৩৫) এবং একই থানার পাইকমারী গ্রামের মৃত কাজী বারব আলীর ছেলে কাজী বদিয়ার রহমান (৩৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। মিলন পোদ্দার ঈগল পরিবহনের ড্রাইভার ও কাজী বদিয়ার রহমান ঐ পরিবহনের সুপার ভাইজার ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯ মার্চ মাসে রাতে লোহগাড়ার কালনা ফেরী ঘাটে যান বাহন তল্লাশি কালে নড়াইল থেকে ঢাকা গামী ঈগল পরিবহনের চেয়ার কোচের ড্রাইভারের সিটের নিচে থেকে ১০ বোতল ও গাড়ী হাওয়া ট্যাংকির উপর বিশেষ ভাবে রাখা ১১৮ বোতল মোট ১২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মামলা দায়ের হয়। পুলিশ তদন্ত শেষে দুই মাদক কারবারির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ছয়জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ- শেষে আদালত এ রায় ঘোষণা করেন ।

শেয়ার

পাঠকের মতামত

ফটিকছড়িতে চলছে দ্বিতীয় দিনের হরতাল,মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ...

পিকআপ সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের হাতলিয়া এলাকায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুড়ীর এক ...

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও অধিকার নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিতকরণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয় জোরদারে একটি সমন্বয় ও পরামর্শ ...