
পদত্যাগের দাবি নাকচ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। তিনি বলেছেন, বেশিরভাগ সংসদ সদস্য এখনো তার প্রতি সমর্থন দিচ্ছেন।
মালয়েশিয়া সংসদের গুরুত্বপূর্ণ একটি মিত্র দল মুহিউদ্দিন সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়ার পর তিনি এসব কথা বলেন। মালেশিয়ার বেশিরভাগ বিরোধীদল মহিউদ্দিনের পদত্যাগ দাবি করছে।
আজ (বুধবার) টেলিভিশনে দেয়া ভাষণের প্রধানমন্ত্রী মুহিউদ্দীন পদত্যাগের দাবি নাকচ করে বলেন, “সুলতান আব্দুল্লাহ আহমদ শাহের সমর্থন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ, তিনি একমত হয়েছেন যে, আমি ক্ষমতায় থাকি।”
প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে মালয়েশিয়ায় বিরোধীদলগুলোর পদযাত্রা (সোমবারের ছবি)
তিনি আরো বলেন, আগামী মাসে সংসদের অধিবেশন বসলে তিনি আস্থা ভোটের আয়োজন করবেন এবং সেখানে তার নেতৃত্ব ও সরকারের বৈধতা প্রমাণ করবেন। মুহিউদ্দিন দাবি করেন, রাজা তার এই প্রস্তাব গ্রহণ করেছেন। অবশ্য তিনি একথাও বলেন যে, তার প্রধানমন্ত্রীত্বের পদ প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং এ জন্য তিনি আস্থা ভোটের আয়োজন করবেন।
গতকাল মুহিউদ্দিনের জোট সরকার থেকে ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন পার্টি সমর্থন প্রত্যাহার করে নেয়ার পর প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন এসব কথা বললেন।
ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের নেতারা বলছেন, তারা সমর্থন প্রত্যাহার করে নেয়ার পর সংসদে মুহিউদ্দিনের আর কোনভাবেই সংখ্যাগরিষ্ঠতা নেই।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত