
ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক পদত্যাগ করেছেন। করোনা ভাইরাস প্রতিরোধে নেয়া বিধি নিষেধ ভেঙে ঘনিষ্ঠ বান্ধবীকে চুমু খাওয়ার ছবি প্রকাশের পর সমালোচনা ঝড় ওঠে। এ কারণে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। সমালোচনা না থামায় পদত্যাগে বাধ্য হন।
প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে তিনি এ পদত্যাগ পত্র জমা দেন।
জনসন বলেন, খুব দু:খের সঙ্গে তিনি তার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। তবে সেবার জন্য হ্যানককের অত্যন্ত গর্বিত হওয়া উচিত। এদিকে পরে ডাউনিং স্ট্রিটের কার্যালয় থেকে বলা হয়েছে, রাণী দ্বিতীয় এলিজাবেথ নতুন স্বাস্থ্য মন্ত্রী হিসেবে এমপি সাজিদ জাভিদের নিয়োগ অনুমোদন দিয়েছেন। তিনি ম্যাট হ্যানককের স্থলাভিষিক্ত হচ্ছেন।
উল্লেখ্য, গত ৬ মে স্বাস্থ্য বিভাগের ভেতরেই গিনা কোলাডঅ্যাঞ্জেলো নামের এক সহকারীকে ম্যাট হ্যানকক চুমু খান। গোপন ক্যামেরায় ধারণ করা এ ছবি প্রকাশ হয়ে পড়লে দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেছিলেন, তিনি মানুষকে হতাশ করেছেন।
গিনা কোলাডঅ্যাঞ্জেলোকে তিনিই নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে ওই ছবি প্রকাশের পর বিরোধী লেবার পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতি হ্যানকককে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার দাবি জানানো হয়েছিল।
তবে ডাউনিং স্ট্রিট বলেছিল, প্রধানমন্ত্রী বরিস জনসন হ্যানকককে ক্ষমা করেছেন এবং বিষয়টি এখানেই শেষ ভাবতে বলেছেন।
শেষ পর্যন্ত ঘটনার শেষ হলো হ্যানককের পদত্যাগের মধ্য দিয়ে।
- ১বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ২স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ৩আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৪নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৫দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ৬রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে, দিনক্ষণ ঠিক হয়নি
- ৭স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের
- ৮শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল
- ৯ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ১০গণভোটের রায় উপেক্ষা করে বিএনপি দলীয়করণে নেমেছে
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৩লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৪২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৫জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৬নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৭রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৮স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৯রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ১০‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী





পাঠকের মতামত