
পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হয়েছেন আরও ২২ উপসচিব। মঙ্গলবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা চাকরিতে যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা থেকে অতিক্রান্ত হয়েছেন, সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে এবং তারা বকেয়া আর্থিক সুবিধা পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল এরইমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদান পত্র দাখিল করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। সরকারের যুগ্মসচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা নিম্নবর্ণিত ই-মেইল এ অনলাইনে যোগদান পত্র দাখিল করতে পারবেন ই-মেইল sa1@mopa.gov.bd।
এর আগে রোববার ২০১ জন কর্মকর্তাকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়।
বিএইচ
- ১বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ
- ২কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫
- ৩কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৪কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
- ৫মোল্লা কলেজ সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
- ৬মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক
- ৭মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ৮জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবির ঘটনায় ৪৪ জনের প্রাণহানি
- ৯দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল
- ১০হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৩ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৪কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৫কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ৯ভারত থেকে আসছে ১৯ রেল কোচ
- ১০কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত





পাঠকের মতামত