
কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে উত্তোলন ও বালু পরিবহনের দায়ে ৬টি বাল্কহেড আটক করেছে উপজেলা প্রশাসন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ বাল্কহেডের প্রত্যেক মালিককে ১ লাখ ৩০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ১ টি বাল্কহেডের কোন মালিক না পাওয়ায় সেটি নৌ পুলিশ এর জিম্মায় রাখা হয়।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের রানাখড়িয়া সর্দারের ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মো: মেশকাতুল ইসলাম।
তিনি জানান, পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নৌপথে যাওয়ার সময় অবৈধ এসব বালুবোঝাই বাল্কহেড আটক করা হয়। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ মোতাবেক আটককৃত বাল্কহেড ৫ জনের প্রত্যেককে ১ লাখ ৩০ হাজার টাকা করে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও ১ টি বাল্কহেডের কোন মালিক না পাওয়ায় সেটি নৌ পুলিশ এর জিম্মায় রাখা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো: মেশকাতুল ইসলাম বলেন, পদ্মা নদী থেকে অবৈধভাবে কেউ যাতে বালু উত্তোলন করতে না পারে সেই লক্ষ্যে এই অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সেনাবাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এম জি
- ১সূচকের উত্থানে চলছে লেনদেন
- ২একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
- ৩ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী
- ১ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ২চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ৩মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৪ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৫২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত