প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৪ ৭:২৫ পিএম , আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৪ ৭:২৫ পিএম

পয়সারহাটের বাসস্টান্ড অবৈধভাবে দখল করতে গ্লোবাল কাউন্টারে হামলা করেছে আলমগীর, জাহাঙ্গীর ও মাইনুল নামের কয়েক মাদক কারবারি। হামলাকারীদের প্রত্যেকের বাড়ি উপজেলার বাগধা গ্রামে। এ সময় তারা গ্লোবাল কাউন্টার ভেঙে তাণ্ডব চালায়।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ৩টায় বরিশাল জেলার আগৈলঝাড়া থানার পূর্ব পয়সা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় হামলার শিকার কাউন্টার মাষ্টার মিজান গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। হামলা থেকে মিজানকে বাঁচাতে এসে স্বপন বক্তিয়ার নামের এক ব্যক্তিও আহত হন।

কাউন্টার মাষ্টার মিজান জানান, আমি বিকাল ৩টায় গাড়ি ছাড়ার জন্য কাউন্টারে আসি। এ অবস্থায় কিছু বুঝে ওঠার আগেই বাদশা বক্তিয়ারের ছেলে জাহাঙ্গীর বক্তিয়ার মিজানের উপর অতর্কিত হামলা করে কাউন্টারের মোবাইল ফোন নিয়ে যায়।

তার পড়ে জাহাঙ্গীরের ভাই আলমগীর বক্তিয়ার মাদক ব্যাবসায়ীদের নিয়ে এসে উপস্থিত সবাইকে আহত করে।

স্বপন বক্তিয়ার জানান, সে কাউন্টার মাষ্টার মিজানের উপর হামলা ঠেকাতে গেলে তাকে মারধর করে আহত করে হামলাকরীরা।

উল্লেখ্য, হামলাকারী আলমগীর এলাকায় মাদক সম্রাট নামে পরিচিত এবং একাধিক বার জেলে গিয়েছেন। এলাকায় মাদক প্রচার করার জন্য কাউন্টার দখল করে নিতে এই হামলা করেন।

এম জি

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...

আইনমন্ত্রী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ ...

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

চাঁদপুরের গবেষক ড. আবু আলী সিনা অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান খাতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ ...

শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৬নং ...