
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পরমাণু চুক্তি সম্পূর্ণভাবে কার্যকর করার প্রস্তাবে রাশিয়া সমর্থন দেবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় ইরান ও পাঁচ দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে ইরানের এ প্রস্তাবে সমর্থন দেবে রাশিয়া। খবর প্রেস টিভির।
২০১৫ সালে ইরান ও ছয় দেশের মধ্যে পরমাণু চুক্তি হয়। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে সরিয়ে নেন। তবে জো বাইডেন ক্ষমতায় আসার পর নতুন করে পরমাণু চুক্তিতে ফেরার ঘোষণা দেন।
গত এপ্রিল থেকে ইরান ও পাঁচ দেশের মধ্যে পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষে আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৯ নভেম্বর ইরানের নতুন প্রশাসনের অধীনে আলোচনা শুরু হবে। যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিতে না থাকায় তারা এই আলোচনায় যোগ দিতে পারছে না।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০১৫ সালে যেভাবে এই পরমাণু চুক্তি হয়েছিল ঠিক তারই আলোকে আবার তা পুনর্বহাল করার পক্ষে আমাদের সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্রকে পরমাণু চুক্তিতে ফিরতে হবে ও তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা ওয়াশিংটনকে প্রত্যাহার করতে হবে বলেও জানান তিনি।
সম্প্রতি পরমাণু ইস্যুতে আলোচনায় বসার জন্য ইরানের ওপর চাপ বাড়ছে। ইব্রাহিম রাইসির প্রশাসন বারবার ঘোষণা দেয় তারা পুনরায় আলোচনার টেবিলে বসতে রাজি। তবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
- ৩শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী
- ৪কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
- ৫ইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল
- ৬বাঘ রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ
- ৭হবিগঞ্জ পৌর এলাকায় জেলা প্রশাসনের ১৪৪ ধারা জারি
- ৮বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ৯আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর
- ১০ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৩ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৬জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৭উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৮প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৯পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না
- ১০দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস





পাঠকের মতামত