জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৬ ১:২৭ পিএম , আপডেট: জুলাই ৩০, ২০২৬ ১:৩০ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃতী সন্তান ফেরদৌসি শাহরিয়ার রিতা (৫৪) মারা গেছেন।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্র জানায়, তিন দিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর মিরপুর-৬ এলাকায় জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর-১০ কবরস্থানে তাকে দাফন করা হবে।

ফেরদৌসি শাহরিয়ার রিতা ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটনে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করেন। এছাড়া সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

তার মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, নবীনগর উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...