প্রকাশিত: মার্চ ২৮, ২০২২ ৩:৪৪ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নে খাবারের হোটেল থেকে চাঁদা আদায়কালে শাহরিয়ার জাহান (৪৮) নামে এক ভূয়া ইউএনওকে আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ।শাহরিয়ার জাহান পাংশা পৌর এলাকার নারায়নপুর গ্রামের মুনশী আকবর আলী’র ছেলে।

সোমবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের ডন মোড় এলাকায় খয়বার ও কটার খাবারের হোটেলে গিয়ে নিজেকে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচয় দিয়ে হোটেলের ট্রেড লাইসেন্স দেখতে চাইলে হোটেল কতৃপক্ষ দেখাতে ব্যর্থ হন। এ সময় দুই হোটেল থেকে ৫০০+৫০০ মোট ১০০০ টাকা চাঁদা আদায় করেন।

শাহরিয়ারের সন্দেহজনক আচরনের কারনে স্থানীয়রা পাংশা থানা পুলিশকে ফোন দিলে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান সহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। এ সময় নুজহাত তাসনীম আওন উপজেলা সহকারি কমিশনার (ভূমী) এবং মাছপাড়া ইউপি চেয়ারম্যান খন্দর সাইফুল ইসলাম (বুড়ো) ঘটনাস্থলে উপস্থিত হন।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন। স্থানীয়রা বিষয়টি আমাদেরকে অবহিত করার পরেই আমরা ঘটনাস্থলে হাজির হয়ে ভুয়া ইউএনওকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে।

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...