
নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের এক সপ্তাহের পর পাকিস্তানে ঘোষণা হতে চলেছে নতুন মন্ত্রিসভা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সোমবার (১৮ মার্চ) নতুন মন্ত্রিসভা গঠন করবেন বলে আশা করা হচ্ছে। যদিও মন্ত্রিসভা গঠন নিয়ে এখনও কিছুটা সমস্যা রয়ে গেছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের প্রধান সারির গণমাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার এক সপ্তাহ পর সোমবার অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠন করতে চলেছে সরকার।
অবশ্য মন্ত্রণালয়ের বণ্টন নিয়ে ‘মতবিরোধের’ কারণে জমিয়তে উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই-এফ) সরকারের অংশ হিসেবে থাকবে কি না সেটি নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
এদিকে মন্ত্রিসভা গঠন নিয়ে জোটভুক্ত দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রোববার তিনি বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) এবং বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি) প্রতিনিধিদের সাথে বৈঠক করেন।
অন্যদিকে, পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি মন্ত্রিত্ব বণ্টনের বিষয়ে জোটভুক্ত দলগুলোর সাথে তার প্রতিশ্রুতি পূরণ করার অঙ্গীকার করেছেন।
দ্য ডন বলছে, পাকিস্তানের নতুন তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন মরিয়ম আওরঙ্গজেব। রোববার তিনি জানান, ‘কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা সোমবার শপথ নেবেন।’
তিনি আরও জানান, নতুন মন্ত্রিসভায় পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ১৪টি মন্ত্রণালয় পাবে। আর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পাবে ১১টি মন্ত্রণালয়। তিনি দাবি করেন, জেইউআই-এফ এবং মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম)-সহ জোটভুক্ত সকল দলকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হবে।
পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর মুখপাত্র হিসেবে দায়িত্বপালন করছেন মরিয়ম আওরঙ্গজেব। তার দেওয়া তথ্য অনুযায়ী, নতুন মন্ত্রিসভায় প্রতিরক্ষা, অর্থ, স্বরাষ্ট্র, আইন ও বিচার, রেলওয়ে, তথ্য, জ্বালানি, পরিকল্পনা ও যোগাযোগসহ বেশ কয়েকটি মন্ত্রণালয় থাকবে পিএমএল-এন’র অধীনে।
এদিকে বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে পিএমএল-এন নেতা রানা সানাউল্লাহ বলেন, নতুন মন্ত্রিসভায় জোটের প্রায় সব দলকেই রাখা হবে বলে জোটভুক্ত দলগুলোর একটি যৌথ কমিটি চূড়ান্ত করেছে।
তিনি বলেন, পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় চেয়েছিল পাকিস্তান পিপলস পার্টি। তবে শেহবাজ শরীফের অধীনে বিলওয়াল এই মন্ত্রিসভায় যোগ দেবেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
- ১বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ২একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৩ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ৪বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
- ৫ছয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান ১,৩১৬ কোটি টাকা
- ৬বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৭মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৮সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা
- ৯জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ১০ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৮‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৯স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ১০সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী





পাঠকের মতামত