উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫ ৬:০৩ পিএম
oplus_2

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে এই অর্থ বছরে পাথরঘাটার ১০০ দরিদ্র পরিবারের মাঝে মাচা পদ্ধতিতে ছাগল পালন সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

কোডেক ‘আরএইচএল’ প্রকল্পের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের দরিদ্র জনগণের আয় বৃদ্ধিমূলক কাজের মাধ্যমে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মাচা পদ্ধতিতে ছাগল/ভেড়া পালন কার্যক্রম হাতে নিয়েছে। প্রচলিত নিয়মে ছাগল/ভেড়া পালনের চেয়ে মাচা পদ্ধতিতে ছাগল/ভেড়া পালন করলে রোগ-ব্যাধি কম হয়। ফলে খামারি বেশি লাভবান হয় এবং ছাগলের স্বাস্থ্য ভালো থাকে।

কোডেক ইতোমধ্যে পাথরঘাটা উপজেলায় প্রায় দুই শতাধিক উপকারভোগীর মাঝে মাচা পদ্ধতিতে ছাগল পালনের জন্য মালামাল বিতরণ করেছে এবং উপকারভোগীরা সেই মালামাল দিয়ে ছাগলের ঘর নির্মাণ করে সেখানে তাঁদের ছাগল/ভেড়া লালন-পালন করছে ও লাভবান হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী বাজারের উত্তর পাড়ে ৪০ পরিবারের মাঝে ছাগল পালন কর্মসূচির ঘর নির্মাণের মালামাল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারের মাঝে চারটি সিমেন্টের পিলার, ৫পিচ ঢেউটিন, ২০০ পিচ কাঠের চেরা,মাক্তা ইত্যাদি মালামাল বিতরণ করা হয়।

এ সময় ওইসব উপকারভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোডেকের এই সহায়তার কারণে তারা পারিবারিকভাবে স্বাবলম্বী হয়েছেন। কোডেক-কে তারা ধন্যবাদ জানান

কোডেক আরএইচএল এর প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ আবু বকর সিদ্দিক বলেন, আমরা পাথরঘাটার বেরিবাধ সংলগ্ন দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকার দরিদ্র জনগোষ্ঠীকে নিয়ে কাজ করে আসছি। তাদের জীবন মান উন্নয়নের লক্ষ্যে ছাগল পালন কর্মসূচির জন্য ঘর নির্মাণ এবং ঘরের মালামাল বিতরণ করা হচ্ছে আজ। সামনে পর্যায়ক্রমে আরও উপকারভোগীর মাঝে এরকম মালামাল বিতরণ করা হবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...