প্রকাশিত: মে ৫, ২০২২ ৯:৫৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডোবার পানিতে ডুবে মোসাইবা আক্তার (৩) ও সানাউল হক (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) বেলা আড়াইটার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মোসাইবা ওই গ্রামের জুয়েল মিয়ার মেয়ে ও সানাউল হক কুমিল্লার হৃদয় মিয়ার ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের ছুটিতে সানাউল তার পরিবারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরের পর তার মামাতো বোন মোসাইবার সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। এর কিছুক্ষণ পর তাদের খুঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনে ডোবা থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শেয়ার

পাঠকের মতামত

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...

আইনমন্ত্রী আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ ...

ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা

চাঁদপুরের গবেষক ড. আবু আলী সিনা অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও চিকিৎসাবিজ্ঞান খাতের অন্যতম মর্যাদাপূর্ণ ও প্রতিযোগিতাপূর্ণ ...

শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ৬নং ...