
বরগুনার পাথরঘাটা পৌর পানি সরবরাহ ব্যবস্থা অকেজো হয়ে পড়েছে। ক্ষোভে ফুঁসে উঠেছে পাথরঘাটা পৌরবাসী।
দীর্ঘদিনের এই অচলাবস্থার অবসান ঘটিয়ে পুনরায় নিয়মিত পানি সরবরাহের দাবিতে রবিবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল করেছে অতিষ্ঠ পৌরবাসী। “রাস্তা, পানি, বিদ্যুৎ চাই—না হলে ট্যাক্স ফেরত চাই”—এই স্লোগানে মুখর হয়ে ওঠে ভবনের সামনে অবস্থানরত পৌরবাসীর মানববন্ধন ও সমাবেশ।
পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেল তার বক্তব্যে বলেন, “আমরা পৌরবাসী প্রতিনিয়ত নানা সমস্যায় জর্জরিত। পানি, বিদ্যুৎ, রাস্তা—সবক্ষেত্রেই সমস্যা লেগেই আছে। এই দুর্ভোগ আর সহ্য করা যাচ্ছে না। পৌর প্রশাসনের কাছ থেকে আমরা দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছি।”
সাংবাদিক ইমাম হোসেন নাহিদ বলেন, “আমরা নিয়মিত পৌর ট্যাক্স পরিশোধ করে আসছি, তার পরেও কেন পানির জন্য আমাদের এত দুর্ভোগ পোহাতে হবে? পৌর প্রশাসনের নিরবতা আমাদের হতাশ করেছে। বহুবার জানানো সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। এখন আমাদের একটাই দাবি—নিরবচ্ছিন্ন পানি সরবরাহ, না হলে আমাদের ট্যাক্স ফেরত দিতে হবে।”
এ বিষয়ে জানতে চাইলে পৌর প্রশাসক মিজানুর রহমান জানান, “আমি বিষয়টি সম্পর্কে জেনেছি। আমাদের জনবল কম থাকায় সমস্যা নিরসনে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে আগামী এক মাসের মধ্যে পৌরবাসীর সকল সমস্যা সমাধানের চেষ্টা থাকবে।”
বিক্ষোভে অংশগ্রহণকারীরা পৌর প্রশাসনের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে তাদের দাবি আদায়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার পানি সরবরাহ লাইন বহুদিন ধরে অচল থাকলেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি, ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
পৌরবাসীর এই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে আবারো পরিষ্কার হয়েছে—জনগণের মৌলিক চাহিদা পূরণ না হলে সচেতন নাগরিকেরা যেকোন সময় মাঠে নামতে প্রস্তত।
এদিকে শহরের ১ নং ওয়ার্ডের বাসিন্দা গৃহীনি সুমি ইসলাম, বন্যা রানী এবং রোজিনা ইসলাম বলেন, আমরা নিয়মিত পানির বিল দিয়েই যাচ্ছি। কিন্তু পানি পাচ্ছি না। এমন দূর্ভোগ চলতে থাকলে আমরাও এইসকল দাবী নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব।
এনজে
- ১গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ২জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী
- ৩ফরিদপুরে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন
- ৪চবিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন
- ৫বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর আরও বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
- ৬বঙ্গভবনে অফিস করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
- ৭স্বরাষ্ট্রমন্ত্রী-আইওএম মিশন প্রধানের বৈঠকে মানবপাচার রোধে সহযোগিতা জোরদারের অঙ্গীকার
- ৮আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
- ৯নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ১০দর বৃদ্ধির শীর্ষে আর্গন ডেনিমস
- ১চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৪জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ৮রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৯‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ





পাঠকের মতামত