
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। পাশাপাশি ধ্বংস হওয়া ঘরবাড়ির সংখ্যা বেড়ে ১১০০টিতে পৌঁছেছে। শনিবার (২৫ মে) স্থানীয় সংবাদামধ্যগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত বৃহস্পতিবার রাতে পাপুয়া নিউগিনির এঙ্গা প্রদেশে ভূমিধস হয়। তাতে ৬টির বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সর্বোচ্চ ক্ষয়ক্ষতির শিকার হয়েছে কাওকালাম।
ওই গ্রামের বাসিন্দা নিঙ্গা রোলে জানান, সেদিন রাত ৩ টায় ঘটে ভূমিধস। গভীর রাতে সবাই ঘুমিয়েছিলেন। তাই দুর্যোগের সময় অধিকাংশই বাড়ি থেকে বের হতে পারেননি।
তিনি বলেন, প্রদেশের দুর্গম এলাকায় ভূমিধস হয়েছে। চারপাশ ঘিরে পাহাড় আর বড় গাছ রয়েছে। ফলে এখনও যারা বেঁচে আছেন, তাদের সেখান থেকে বের করে আনা কঠিন।
পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক বিবৃতিতে বলেন, ভূমিধস কবলিত এলাকাটি দুর্গম। সেখানে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। দুর্যোাগ মোকাবিলা বাহিনী, পুলিশ ও সেনাদের সমন্বয়ে যৌথ দল গঠন করেছি আমরা। এছাড়া মাটির স্তূপ থেকে মরদেহ উদ্ধার, সৎকার ও ত্রাণ তৎপরতা পরিচালনা করতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এই দুর্যোগে পাপুয়া নিউগিনির দিকে সহায়তার হাত বাড়িয়েছে প্রতিবেশী অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর (ডিএফএটি) থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দুর্গতদের উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাতে পাপুয়া নিউগিনির সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সেখানকার অস্ট্রেলীয় হাইকমিশন।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৪আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ৯বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ১০ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত