প্রকাশিত: জুলাই ১৯, ২০২৩ ১০:০৪ এএম

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রঘুনন্দন জগদীশপুর সংরক্ষিত বন থেকে গত মঙ্গলবার দুপুরে বাবুল মিয়া (৪৬) নামে এক রাখালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাবুল মিয়া নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের ছায়েব আলীর ছেলে। নিহতের পরিবার ও পুলিশ জানান, গত শনিবার সকালে বাবুল মিয়া গরু চরাতে রঘুনন্দন পাহাড়ে যায়। সন্ধ্যার দিকে গরু গুলো ফিরে এলেও বাবুল মিয়া বাড়িতে ফিরে আসেনি। এ ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা বেগম গত সোমবার মাধবপুর থানায় নিখোজঁ ডায়েরী করেন। কিন্তু গত মঙ্গলবার সকালে পাহাড়ী শ্রমিকরা বনে গিয়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবুল মিয়ার মরদেহ উদ্ধার করে। স্ত্রী মাহমুদা বেগম মরদেহটি স্বামী বাবুলের মরদেহ হিসেবে শনাক্ত করেন।

মাধবপুর থানার এসআই মানিক কুমার সাহা জানান, হাত পা বাধা অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হচ্ছে।

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...