
পিরোজপুরে ‘‘আইন মেনে সড়কে চলি-নিরাপদে ঘরে ফিরি’’ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় বাইপাস সড়কের জেলা পরিষদের প্রাঙ্গণ থেকে একটি র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারক মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় পিরোজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আমিনুল ইসলাম এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আব্দুল হাই, বাস-ট্রাক শ্রমিক ইউনিয়নের জেলা সম্মাদক মো: আ: হান্নান, মোটরযান পরিদর্শক মো: আব্দুল মতিন, মোটরযান পরিদর্শক মো: মেহেদী হাসান।
র্যালী ও সমাবেশে সরকারি কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বাস ও মিনিবাস মালিক সমিতির এবং শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে।
এসময় বক্তারা বলেন ২০১৭ সাল থেকে জাতীয় নিরাপদ দিবস পালিত হচ্ছে। সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের সড়ক ব্যবস্থা নিরাপদ করা এবং এ লক্ষে জনসচেতনতা সৃষ্টি করা। বর্তমান সরকার ১৪ বছরে ৪ হাজারেরও অধিক সেতু ও কালভার্ট এবং ২২ হাজার ৪৩৩ কিলোমিটার রাস্তা নির্মাণ করেছে। হাজার-হাজার কিলোমিটার রাস্তা প্রসস্থ করা হয়েছে, ফোরলেন- ছিক্সলেন করা হয়েছে। আমাদের সকলের আইন মেনে চলতে হবে, সচেতন নাগরিক সৃষ্টি করতে হবে, দক্ষ গাড়ীচালক তৈরী হচ্ছে, রাস্তা প্রসস্থ হচ্ছে ফলে নিরাপদ সড়ক গড়তে আমরা খুব শ্রীঘ্রই সফল হব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
- ১বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ২সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ৩দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকার মন্ত্রী
- ৪রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী, সমাধানের পথ কোথায়?
- ৫সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৬শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৯পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ১০চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ১শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ২সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৩ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৪২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৫আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৮পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৯চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ১০আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে





পাঠকের মতামত