ডেস্ক নিউজ
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬ ৫:২৯ পিএম , আপডেট: এপ্রিল ২৭, ২০২৬ ৬:২০ পিএম

পুঁজিবাজারে আধুনিক সেবা জোরদারে মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড নতুন ব্রোকার হোষ্টেড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (বিএইচওএমএস) চালু করেছে।

সোমবার (২৭ এপ্রিল) নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই ডিজিটাল ট্রেডিং প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।

দেশীয় ফিনটেক প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেড-এর সহায়তায় তৈরি এই ওএমএস দ্রুত অর্ডার সম্পাদন, নির্ভরযোগ্যতা ও রিয়েল-টাইম মনিটরিং নিশ্চিত করবে। বর্তমানে দেশের ৪০টির বেশি ব্রোকারেজ হাউজ এ প্রযুক্তি ব্যবহার করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোনা এফসিএস-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহমুদুল বারী, সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড-এর চেয়ারম্যান শাহেদুজ্জামান চৌধুরী, এফসিএ, সন্ধানী লাইফ ফাইন্যান্সের এমডি ও সিইও  মুহাম্মদ নাজরুল ইসলাম (এফসিএমএ) এবং সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্টের এমডি ও সিইও জনাব মীর আরিফুল ইসলাম (এসিএস) সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট অন্যান্য উর্ধ্বতন ব্যক্তিবর্গ ও বিনিয়োগকারীগণ ।

জনাব মাহমুদুল বারী তার বক্তব্যে বলেন, বিনিয়োগকারীদের স্মার্ট ও প্রযুক্তি-নির্ভর সেবাপ্রদানের লক্ষ্য নিয়ে আমাদের এই ওএমএস যাত্রার সূচনা। এই সিস্টেমের মাধ্যমে আমরা গ্রাহকদের আরও স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করতে পারব।

বক্তারা আশা প্রকাশ করেন যে, প্রযুক্তির এই আধুনিকায়ন দেশের সামগ্রিক পুঁজিবাজারকে আরও আধুনিক ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।

এএ

শেয়ার

পাঠকের মতামত

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং ...

ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ন্যাশনাল ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি লিন্ডে বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) ...

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) ...

বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি বাটা সু লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান মেঘনা ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক ...

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...