
ঝিনাইদহের মধুপুর চৌরাস্তা এলাকায় পুলিশের উপর হামলা চালিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ ১৫ জনকে গ্রেফতার করেছে।
গত শুক্রবার রাতে দুর্বৃত্তরা পুলিশের উপর হামলা চালিয়ে ঝিনাইদহ সদর থানার দুই এসআইসহ ৫ পুলিশ সদস্যকে জখম করে।
হামলার নেতৃত্বে দেওয়া স্থানীয় কালীচরণপুর ইউনিয়নের মেম্বর মিজানুর রহমান মিজুকে পুলিশ ঘটনার দিন রাতেই গ্রেফতার করে। মিজুর স্বীকারোক্তি মোতাবেক পুলিশ বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে আরো ১৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা শনিবার বিকালে জানান,৬ মে (শুক্রবার) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে ঝিনাইদহ থানা পুলিশের একটি দল ঝিনাইদহ ঢাকামহা সড়কের কালীচরণপুর ইউনিয়নের মধুপুর চৌরাস্তায় অভিযান চালায়। এ সময় পুলিশ এক চায়ের দোকান থেকে ৩’শ গ্রাম গাঁজাসহ উত্তর কাস্টসাগরা গ্রামের আবুল হোসেনের ছেলে আকিদুল ওরফে দরবেশকে আটক করে। আটকের খবর পেয়ে এলাকার ইউপি সদস্য মিজানুর রহমান মিজুর নেতৃত্বে বাজারের কতিপয় ব্যবসায়ী হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে আসামী আকিদুলকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে এসআই আনোয়ার হোসেন, এসআই আজিজুর রহমান, কনস্টেবল আশরাফুল ইসলাম, সমেল ও এলেম শেখ আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে এ সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ঘটনার পরপরই পুলিশ স্থানীয় কালীচরণপুর ইউনিয়নের মেম্বর মিজানুর রহমান মিজুকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, কালিচরণ পুর ইউনিয়নের মেম্বার মিজানুর রহমান মিজু¡ স্থানীয়াদের সঙ্গবদ্ধ করে পুলিশের উপর হামলা করে আসামী ছিনিয়ে নেয়। এ সময় তারা দুই এসআইসহ পাঁচ পুলিশকে জখম করে।
- ১শাহ্জালাল ইসলামী ব্যাংকের অর্ধ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ২ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৩এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৪পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৭আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৮ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৯পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ১০দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ১সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ২এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৩২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৪৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৫শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ৮ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৯চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ১০বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল





পাঠকের মতামত