
প্রত্যেক মার্কিনিকে সরাসরি ১ হাজার ৪০০ ডলার করে অনুদান দেওয়ার পরিকল্পনা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা-বিধ্বস্ত মার্কিন অর্থনীতির জন্য ১ দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজের পরিকল্পনার কথা জানিয়ে এ কথা বলেন তিনি। ক্ষমতা নেওয়ার এক সপ্তাহ আগে বাইডেন মার্কিন নাগরিকদের জন্য এ সুখবর দিলেন।
কংগ্রেসে এই প্রণোদনা প্যাকেজ অনুমোদন হলে যুক্তরাষ্ট্রের পরিবারগুলোর জন্য বরাদ্দ থাকছে ১ ট্রিলিয়ন ডলার। যেখানে প্রত্যেক মার্কিনিকে সরাসরি দেওয়া হবে ১ হাজার ৪০০ ডলার করে।
ত্রাণ প্যাকেজের আওতায় করোনা মোকাবিলায় খরচ করা হবে ৪১২ বিলিয়ন ডলার, আর ছোট ব্যবসার জন্য থাকছে ৪৪০ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে ডেলাওয়ারের নিজ শহর উইলমিংটন থেকে একটি প্রাইমটাইম বক্তৃতায় বাইডেন বলেন, ‘নাগরিকদের দুর্ভোগ আরও গভীর হচ্ছে এবং সঙ্কট সুস্পষ্ট হয়েছে। আমাদের হাতে অপচয় করার মতো সময় নেই।’
তিনি আরও যোগ করেন, ‘দেশের স্বাস্থ্যব্যবস্থা ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের আরও কাজ করতে হবে এবং এখনই কাজ করতে হবে।’ নবনির্বাচিত এই প্রেসিডেন্ট বলেন, ‘সামনে আরও বাধা আসবে। তবে আমাদের কাজের ব্যাপারে সবাইকে সর্বদা সৎ থাকতে হবে।’
ত্রাণ প্যাকেজের আওতায় বাইডেন আমেরিকানদের টিকা দেওয়ার জন্য ২০ বিলিয়ন ডলার খরচ করতে চান। এর মধ্যে রয়েছে গণটিকাদান কেন্দ্র ও প্রত্যন্ত অঞ্চলের জন্য ভ্রাম্যমাণ ইউনিট স্থাপন।
এছাড়াও যুক্তরাষ্ট্রে বর্তমানে ১৮ মিলিয়নেরও বেশি মানুষ বেকার। ত্রাণ প্যাকেজের আওতায় বেকারদের জন্য সাপ্তাহিক ভাতা ৩০০ ডলার থেকে বাড়িয়ে ৪০০ ডলারে উন্নীত করা হবে। উদ্বাস্তু ও গৃহহারাদের জন্যও সুবিধা রয়েছে এই তহবিলে। জো বাইডেন জানিয়েছেন, নাগরিকদের জন্য ন্যূনতম মজুরি দ্বিগুণ করে ১৫ ডলারে উন্নীত করা হবে।
গত বছরের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়ে জয় নিশ্চিত করেন জো বাইডেন। গত ৭ জানুয়ারি মার্কিন কংগ্রেসে জো বাইডেনকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন দেশটির আইনপ্রণেতারা।
- ১রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
- ২যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জ্বালানি স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের
- ৩আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু সহনীয়
- ৪দেশের ৭ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
- ৫ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৬হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৭সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৮১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৯দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ১০জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৫পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৬এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৭ইসলামী ব্যাংক ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ৮শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৯বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ১০পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত





পাঠকের মতামত