প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪ ৮:২৮ পিএম

রাজধানী ঢাকায় নেয়ার পথে রাজবাড়ীর গোয়ালন্দে প্রাইভেটকার থেকে ৪ কেজি ৮২০ গ্রাম ওজনের কষ্টি পাথরের একটি থালা উদ্ধার করা হয়েছে। থালাটির দাম কয়েক লাখ টাকা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। এসময় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার পেঙ্গুয়ারী গ্রামের মৃত মো. নিজাম উদ্দিনের ছেলে মো. গোলাম সাকলাইন (৪৩), সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার কামাউড়া গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে মো মাসুদ রানা (৩৫), জামালপুর সদর উপজেলার তুলশির চর গ্রামের সফুর উদ্দিনের ছেলে মো. খোরশেদ আলম (৪২) ও গাজীপুর জেলার টঙ্গী থানার মুদাফা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো. আবুল কালাম আজাদ (৪৫)।

রোববার (১৪ জুলাই) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।

তিনি জানান, শনিবার (১৩ জুলাই) দিবাগত রাতে গোয়ালন্দঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েকজন ব্যক্তি ঝিনাইদহ থেকে কষ্টি পাথরের থালা নিয়ে প্রাইভেটকারযোগে ঢাকায় যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর গেটের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। রাত পৌনে ৪ টার দিকে ঢাকাগামী একটি সিলভার কালারের প্রাইভেটকার (ঢাকা মেট্রো জ-৩৯-২০৯৫) চেকপোস্টের কাছে এলে প্রাইভেটকারটি সিগন্যাল দিয়ে থামিয়ে প্রাইভেটকারের মধ্যে থাকা ৪ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তারা তাদের কাছে কষ্টি পাথরের থালা থাকার কথা স্বীকার করে। এসময় তাদের হেফাজত থেকে বিশেষ প্রক্রিয়ায় খবরের কাগজ, কার্বন, পলিথিন ও সাদা কাপড় দিয়ে মোড়ানো ও ময়দার আঠা দিয়ে আটকানো অবস্থায় একটি কালো রঙের বড় গোলাকার কথিত কষ্টি পাথরের বড় থালা উদ্ধার করা হয়। যার ওজন ৪ কেজি ৮২০ গ্রাম। পরে প্রাইভেটকারটি জব্দ করার পাশাপাশি ৪ জনকে গ্রেফতার করে থানায় নেয়া হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানায় যে, তারা অবৈধভাবে প্রত্নতত্ত্বটি সংগ্রহ করে অবৈধ পন্থায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, প্রত্নতত্ত্বটির মূল্য কয়েক লাখ টাকা। এ ব্যাপারে গোয়ালন্দঘাট থানায় বিশেষ ক্ষমতায়নে একটি মামলা দায়েরের পর গ্রেফতার ৪ আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এএন

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...