প্রকাশিত: জুলাই ১০, ২০২৪ ৭:৩০ পিএম

লক্ষ্মীপুরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১০ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর-২ সংসদীয় এলাকার ৯টি ইউনিয়নের সাড়ে ৪’শ পরিবারের মাঝে এ খাবার বিতরণ করা হয়। এতে চাল, ডালসহ একটি ব্যাগে সাড়ে ১৪ কেজি পণ্য রয়েছে।

সদর উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানের সভাপতিত্বে এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব রেজাউল করিম রিয়ানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম পলাশ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ পাটোয়ারী, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা।

খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সদস্য সচিব বেলাল হোসেন ক্বারি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হাশেম আহমেদ রুপম প্রমুখ।

এএন

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...