
প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রিমিয়ার ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ইউনিট লেনদেন সোমবার (১০ জানুয়ারি) থেকে দেশের পুঁজিবাজারে শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত প্রিমিয়ার ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের ডিএসইতে ট্রেডিং কোড হচ্চে : “PREBPBOND” এবং কোম্পানি কোর্ড হচ্ছে : ২৬০০৯।
গত ৩০ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮০১তম সভায় প্রিমিয়ার ব্যাংকের ২০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কিউমুলেটিভ, কন্টিনজেন্ট-কনভার্টেবল, ফুল্লি পেইড-আপ, ব্যাসেল ৩ কমপ্লায়েন্ট, পারপিচ্যুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন দেয়।
বন্ডটির ১৮০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং বাকি ২০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করে কোম্পানিটি। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা।
বন্ডটির কুপন হার ৬% ফ্লোর থেকে ১০% সিলিং। যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচ্যুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী ও সাধারন বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের অ্যাডিশনাল টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।
বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড, অ্যারেঞ্জার, ইস্যু ম্যানেজার ও আন্ডাররাইটার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ২পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে ৩৪ জন নিহত
- ৩চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৪শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে অনুমতি নেই: ভারত
- ৫আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৬ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ৭পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৮দেশের সব বিভাগে বৃষ্টির আভাস
- ৯কুয়েতে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- ১০ভরিতে ২২১৬ টাকা বাড়িয়ে সোনার নতুন দাম কার্যকর
- ১একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ২বাকৃবিতে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- ৩মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ৪সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ৫বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৬এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৭২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৮৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ৯মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ১০চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ





পাঠকের মতামত