লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং ...

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডকে গত ২০ মে এক চিঠির মাধ্যমে অপরিশোধনযোগ্য ও অ-সমষ্টিগত প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি প্রতি শেয়ার ১০ টাকা অভিহিত মূল্যে মোট ১৫২ কোটি ৯১ লাখ ৯৪ হাজার ২৩৭টি প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে।
এই প্রেফারেন্স শেয়ারগুলো পাওয়ার ডিভিশন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর সচিবের অনুকূলে ইস্যু করা হবে।
যা ৩০ জুন ২০২৫ পর্যন্ত শেয়ার বাবদ জমাকৃত অর্থের বিপরীতে সমন্বয় করা হবে।
এসকেএস

পাঠকের মতামত