
চাঁদপুরের ফরিদগঞ্জে ১৪ কেজি গাঁজাসহ রবিউল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের আস্টা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
আটককৃত মাদক ব্যবসায়ী রবিউল কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার দক্ষিণ মোহাম্মদপুর এলাকার আবদুর রহমানের ছেলে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী রবিউল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে দীর্ঘদিন যাবত সে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন সময় গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য কুমিল্লা থেকে এনে ফরিদগঞ্জসহ আশপাশের উপজেলায় বিক্রি করতো।
তিনি আরও বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আস্টা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এরপর মাদক ব্যবসায়ী রবিউলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এএন
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না





পাঠকের মতামত