প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২২ ৩:০১ পিএম
সড়ক দুর্ঘটনা

ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে রয়েল পরিবহনের একটি বাস একটি ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন, কালাম শেখ (৬০) ও রুবিয়া বেগম (৫০)। এসময় আরো একজন আহত হন। তবে তাৎক্ষণিক আহতের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলার মেছেড়দিয়া নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কঙ্কন কুমার বিশ্বাস বলেন, ফরিদপুরের মধুখালী উপজেলার মেছেড়দিয়া নামক এলাকায় রয়েল পরিবহনের একটি বাস একটি ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নারীসহ দুইজন নিহত হয়েছেন। এসময় আরো একজন আহত হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...