১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
গত ১৬ বছরে বাংলাদেশ থেকে নথিভুক্ত (ডকুমেন্টেড) উপায়ে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে পাচার ...

ফরিদপুরের ১২শ ৫৪ শিক্ষা প্রতিষ্ঠানে কমল মতি শির্ক্ষার্থীরা ইংরেজি নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে মেতেছে।
এ সব শিক্ষা প্রতিষ্ঠানের ৩ লক্ষ ৩৩ হাজার শিক্ষার্থী নতুন বইয়ের ঘ্রাণে আর উল্লাসে মেতে উঠেছে।
এবার প্রাক -প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসাসহ বিভিন্ন স্তরে এই বই বিতরণ করা হবে।
এ উপলক্ষে ফরিদপুর পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন পুলিশ সুপার মোর্শেদ আলম। এসময় প্রতিষ্ঠানটি শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন ।
অন্যদিকে ফরিদপুর জিলা স্কুল মাঠে বই উৎসবে প্রধান অতিথি হিসাবে বই বিতরণ করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার । এছাড়া ফরিপুরের সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সহ ফরিদপুরের ৯ টি উপজেলার সকল শিক্ষার্থীদের এ নতুন বই বিতরণ করা হয়েছে।

পাঠকের মতামত