প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১:২৬ পিএম

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থীরা দৌড় ঝাপ শুরু করেছে।

আগামী মে মাসে প্রথম ধাপে নির্বাচন শুরু হবে এবং ৫ম ধাপে শেষ হবে বলে নির্বাচন সূত্রে জানা যায়। এরই ধারাবাহিকতায় ফরিদপুরের ৯ টি উপজেলার বতর্মান-সাবেক-নতুন প্রার্থীরা লবিং শুরু করেছে।

এবারের উপজেলার নির্বাচন খুবই উৎসব মুখর হবে বলে জানা যায়। তার কারন হচ্ছে এবারের নির্বাচনে কোন দলীয় প্রতিক থাকবে না।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক চেয়ারম্যান প্রার্থী জানান, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। তিনি ঘোষণা দিয়েছেন এবারের উপজেলা নির্বাচনে কোন দলীয় প্রতিক থাকবে না। এই ঘোষণা শুনে অনেক ভালো ভালো লোকজন নির্বাচনে অংশ নিবেন। পুরানো ও নতুনদের একটা ভালো সুযোগ রয়েছে বলে ও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে বিভিন্ন উপজেলার ভোটাররা জানান, প্রতিক ছাড়া নির্বাচন হবে এই ঘোষণায় আমরা খুশী। তারা আরো জানান, নির্বাচনে আমাদের পছন্দের প্রার্থী কে ভোট দিতে পারবো।

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...