প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২ ৩:১৫ পিএম , আপডেট: এপ্রিল ১২, ২০২২ ৩:১৭ পিএম

ফরিদপুর অঞ্চলে সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা সর্বোচ্চ ১৩৩০ টাকা। ফরিদপুরের শীর্ষ ওলামা-কেরামদের এক সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় জানানো হয়, সমপরিমাণ আটার মূল্য হিসেবে এবছর ফরিদপুর অঞ্চলের জন্য সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। আর কেউ যদি সমপরিমাণ খেজুর এর বিনিময় করতে চান তাহলে তিনি একজনের ফিতরা বাবদ ১৩৩০ টাকা প্রদান করবেন।

স্থানীয়ভাবে এ বছরে ফরিদপুর এলাকার রমজানের ফিতরা নির্ধারণ উপলক্ষে গত সোমবার বিকেলে শহরের চরকমলাপুরের একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে শীর্ষ ওলামা- কেরামদের জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শায়খুল হাদিস আল্লামা হেলালুদ্দীনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাইখুল হাদীস মুফতী কামরুজ্জামান , ফরিদপুর জেলা ইমাম কল্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাঈল হুসাইন, মাওলানা আমজাদ হুসাইন, মাওলানা আব্দুল মতীন মুহাদ্দিস শামসুল উলুম , মাওলানা মাহমুদুল কবির প্রমুখ।

ওলামা-কেরাম জানান, নারী-পুরুষ, স্বাধীন-পরাধীন, শিশু-বৃদ্ধ, ছোট-বড় সকল মুসলিমের জন্য ফিতরা প্রদান করা ওয়াজিব। ঈদের দিন সুবহে সাদিকের পর সব সামর্থ্যবান মুমিনের ওপর ফিতরা আদায় করা আবশ্যক। এ সময়ের ঠিক আগ মুহূর্তে যদি কারো বাচ্চা ভূমিষ্ঠ হয় তবে ওই বাচ্চার জন্যও ফিতরা আদায় করতে হবে। ঈদের নামাজে যাওয়ার আগেই ফিতরা আদায় করা সর্বোত্তম। তবে আগে থেকে ফিতরা আদায়ে কোনো নিষেধাজ্ঞা নেই। গরীব, দুঃস্থ, অসহায়, অভাবগ্রস্থ ব্যক্তিকে ফিতরা প্রদান করা যাবে। বেতনভুক্ত কাজের ব্যক্তির পক্ষে ফিতরা প্রদান করা মালিকের উপর আবশ্যক নয়। তবে মালিক ইচ্ছে করলে কাজের লোককে ফিতরা প্রদান
করতে পারবেন। তবে তিনি বেতন বা পারিশ্রমিক হিসেবে ফিতরা প্রদান করতে পারবেন না ।

শেয়ার

পাঠকের মতামত

স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবস্থিত এমএমবি ব্রিকফিল্ডের বিরুদ্ধে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি সংগ্রহের গুরুতর ...

এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন

এনসিপি বাংলাদেশে নতুন রাজনীতি বন্দোবস্ত’র নামে ভন্ডের বন্দোবস্ত কায়েম করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ...

সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

জামালপুরের সরিষাবাড়ীতে বিভিন্ন স্থানে সেচ পাম্পের মোটর, বৈদ্যুতিক ট্রান্সফরমার, মিটার, ক্যাবল ও ঘরবাড়ীতে ধারাবাহিক চুরিরোধ ...

বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন প্রতিরোধ এবং ...