প্রকাশিত: জানুয়ারী ১৮, ২০২৩ ৫:৫৭ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ’সরি’ লিখে স্ট্যাটাস দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই অন্তর হুসাইন জারিফ(২৫) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (১৮ জানুয়ারি) ভোরে ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জারিফ ওই গ্রামের ব্যবসায়ী মো. হুমাউন কবিরের একমাত্র ছেলে

স্থানীয়রা জানান, জারিফ একা ঘরে ঘুমাতো। আর তার মা-বাবা আলাদা ঘরে থাকতেন।মঙ্গলবার  রাতে জারিফ একা তার ঘরে ঘুমিয়ে ছিল।গভীর রাতে তিনি তার ফেসবুকে ’সরি?’ লিখে পোস্ট দিয়ে পরিবারের সবার অজান্তে সাড়ে ৫টার দিকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে পড়ে।

বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ঝুলন্ত জারিফকে আড়া থেকে নিচে নামান।ততক্ষণে তিনি মারা যান।নিহতের চাচাতো ভাই আবুল হাসান জানান,জারিফ দুটি বিয়ে করেন।

পারিবারিক কলহের জেরে প্রথম স্ত্রী ডিভোর্স দেন। পরে আবারও ফরিদপুর শহরে গোপনে আরেকটি বিয়ে করেন। ওই স্ত্রীও দুই মাস আগে ডিভোর্স দিয়ে চলে যায়। এরপর তিনি হতাশায় ভুগছিল। ২০২২ সালে ৩০ ডিসেম্বর রাত ১টার দিকে আত্মহত্যার পক্ষে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস আত্মহত্যার চেষ্টা করেন। তখন আমরা ওকে অনেক বুঝিয়ে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে আনি।

স্ট্যাটাসে জারিফ লিখেছিলেন- আত্মহত্যা করা মহাপাপ নাকি, না সে বিষয়ে কিছু বলব না। সেটা যার যার বিশ্বাস। আমি প্রায় দেখছি কেউ আত্মহত্যা করলে অসংখ্য মানুষ তাকে গালিগালাজ করে, স্বার্থপর ডাকে, আগুনে পুড়বে, জাহান্নামে যাবে, কারো কথা চিন্তা করল না, কত খারাপ, ইস্টুপিট বলে।

আমি বিশ্বাস করি আত্মহত্যা খারাপ।কিন্তু যেভাবে মানুষ কথা বলে তা আমাকে অত্যন্ত
অবাক করে। আপনি কখনো আত্মহত্যা না করলে বুঝবেন না, মানুষ কোন পর্যায়
গিয়ে আত্মহত্যা করে। মানুষ কখন আত্মহত্যা করে জানেন? যখন নিজেকে অসহায় লাগে, মনে হয় কাউকে বলে শান্তি বা সমাধান কিছুই পাওয়া যাবে না। প্যানিক, অ্যাটাক, ডিপ্রেশন, স্টেজ একসাথে এসে আপনার মাথা খালি করে দেয়। শরীর অনবরত কাঁপতে থাকে, চোখে সব ঝাপসা লাগতে থাকে, মাথা প্রচুন্ড ভারি হয়ে থাকে, একসাথে লাখ লাখ কোটি কোটি জিনিস মাথায় এসে আবার একসাথে চলে যায়। প্রতি সেকেন্ড এমন হতে থাকে। ওই সময় কোনটা ঠিক কোনটা ঠিক না,এটা বোঝার ক্ষমতা থাকে না।এটা বোঝার ক্ষমতা থাকলে কেউ শখের বশে নিজেকে শেষ করতো না।আপনি যাকে স্বার্থপর বলে গালি দিচ্ছেন, সে নিজেও জানে সে স্বার্থপর, কোনো কাজের না।

নিজেকে এতো আহাম্মক আর অকেজো মনে করে বলেই হয়তো জীবন দিয়ে দেয়।আমি কিভাবে এতোকিছু জানি সে কথা বলবো না।কিন্তু এতটুকু বলতে পারবো আমার কথা ভুল হবে না।সুতরাং আত্মহত্যা খারাপ হতে পারে, আত্মহত্যা করা মানুষগুলো খারাপ না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, দুই মাস আগে স্ত্রী ডিভোর্স দিয়ে চলে যাওয়ায় হতাশাগ্রস্ত ছিল জারিফ।এই কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার

পাঠকের মতামত

আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ ...

নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীকে কৌশলে ডেকে এনে বেঁধে রেখে তার স্ত্রীকে ...

স্বেচ্ছাসেবক দল নেতা সানুর গ্রেপ্তার দাবি সাংবাদিক ইন্না’র পরিবারের

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে ...

শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের ...

মিরপুরে কপোতাক্ষ এক্সপ্রেসের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর বিজিবি কুষ্টিয়া সেক্টর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের অদূরে ট্রেনের নিচে কাটা পড়ে ...