সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। ডিএসই ...

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই,২৫-সেপ্টেম্বর,২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, তৃতীয় প্রান্তিকে (জুলাই,২৫-সেপ্টেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৫ টাকা ৪১ পয়সা।
অপরদিকে, অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি,২৫-সেপ্টেম্বর,২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৯৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ১৫ টাকা ২৪ পয়সা।
৩০ সেপ্টেম্বর, ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি দায় (এনএভি) হয়েছে ১৪০ টাকা ৫২ পয়সা।
এসকেএস

পাঠকের মতামত