
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও শরণার্থীবিষয়ক সংস্থায় (ইউএনআরডব্লিউএ) পুনরায় অর্থায়ন চালু করার প্রস্তুতি নিচ্ছে ইতালি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেন, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘ সংস্থায় অর্থায়ন আবারও শুরু করবে রোম। শনিবার (২৫ মে) ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন তিনি।
বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তাজানি বলেন, আমি মুস্তাফাকে জানিয়েছি-ইতালি সরকার ফিলিস্তিনের জনগণের জন্য মোট সাড়ে ৩ কোটি ইউরোর একটি নতুন তহবিলের ব্যবস্থা করেছে। এর মধ্যে ৫০ লাখ ইউরো ইউএনআরডব্লিউএ’তে বরাদ্দ করা হবে।
এর আগে অভিযোগ উঠেছিল, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানে ইউএনআরডব্লিউএ’র কয়েকজন কর্মী জড়িত ছিলেন। এই অভিযোগের পর ব্রিটেন, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডাসহ ইউরোপের অনেক দেশ ইউএনআরডব্লিউএ’তে সাহায্য স্থগিতের ঘোষণা দেয়।
তবে অভিযোগ ভুল প্রমাণিত হওয়ায় গত মার্চ থেকে অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন এবং অন্যান্য দেশ জাতিসংঘে ফিলিস্তিনিদের জন্য আবারও সহায়তা শুরু করেছে।
- ১মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় হামলা
- ২রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে ৩ জন দগ্ধ
- ৩চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের প্রাণহানি
- ৪সূচকের উত্থানে চলছে লেনদেন
- ৫বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
- ৬সেন্ট্রাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৩ জুলাই
- ৭সিটি ব্যাংকের বোর্ড সভা ২৬ জুলাই
- ৮আরএকে সিরামিকসের বোর্ড সভা ২৬ জুলাই
- ৯রূপালী লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা
- ১০দু:সহ মাইলস্টোন ট্র্যাজেডির বার্ষিকী আজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ৪চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা
- ৫সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৬সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ৭৯৯৯-এ ফোনে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থী উদ্ধার
- ৮যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
- ৯ঝুঁকিতে চাঁদপুর মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প
- ১০প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের আশ্বাস





পাঠকের মতামত