প্রকাশিত: জুলাই ১৭, ২০২৪ ৪:৫৬ পিএম

ফেনীতে কোটা বিরোধী সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে। বুধবার (১৭ জুলাই) দুপুরে শহরের ট্রাংক রোডস্থ শহীদ মিনার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

এর আগে, সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরে প্রবেশ পথে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ট্রাংক রোড এলাকায় কোন শিক্ষার্থীকে দেখলেই তার ব্যাগ তল্লাশি ও মারধর করে শহীদ মিনারের ভেতরে নিয়ে সেখান থেকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়ের নেতৃত্ব মারধর করতে করতে ফেনী সরকারি কলেজের ভেতরে নিয়ে যেতে থাকে।

বুধবার দুপুরের দিকে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বড় মসজিদ এলাকা থেকে ট্রাংক রোডের দিকে আসার পথে লাঠিসোটা নিয়ে উপর হামলা চালায় ছাত্রলীগ।

কোটা বিরোধী সাজ্জাদ হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা সকাল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের উদ্দেশ্যে শহরে আসি। ছাত্রলীগের নেতাকর্মীরা পথে পথে আমাদের বাধা ও মারধর করেন। পরে প্রতিবাদ মিছিল নিয়ে আমরা দোয়েল চত্বর এলাকায় পৌঁছালে তারা অতর্কিতভাবে ইটপাটকেল নিক্ষেপ করে লাঠিপেটা করে। এতে আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, কে কার ওপর কী জন্য আক্রমণ করেছে আমরা এখনো স্পষ্ট না। এ বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা

বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী তামিম মেডিকেল ফার্মেসিকে ২০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন এক্সিকিউটিভ ...

কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কুড়িগ্রামে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। ...

নালীতাবাড়ীতে অসহায় ২০০ পরিবারের পাশে দোস্ত এইড বাংলাদেশ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় ২০০টি পরিবারের মাঝে ফ্যামিলি ফুড প্যাকেট বিতরণ ...