
ফেনীর সোনাগাজীতে নির্মাণাধীন আশ্রয়ণ কেন্দ্রে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এনামুল হক লিটন (৩৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুর নির্মাণাধীন আশ্রয়ণ কেন্দ্র থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, শাহাপুর গ্রামের করিমুল হকের ছেলে কৃষক এনামুল হক লিটন মঙ্গলবার ভোর পাঁচটার দিকে নির্মাণাধীন আশ্রয়ণ কেন্দ্রের পাশে ঘাস কাটতে যান। এসময় আশ্রয়ণ কেন্দ্রে পানি সরবরাহের জন্য স্থাপিত মোটরের তারে বিদ্যুতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মামা সিরাজুল ইসলাম সিরাজ অভিযোগ করেন, কর্তৃপক্ষের নির্মাণ কাজের অবহেলা ও অব্যবস্থাপনার কারণে কাস্তে হাতে ঘাস কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আশ্রয়ণ প্রকল্প নির্মাণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মঞ্জুরুল হক বলেন, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। নির্মাণ শ্রমিকদের কোন অবহেলা ছিল কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে।
- ১একরামুল হত্যাকাণ্ডে সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ
- ২ন্যাশনাল ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৩লিন্ডে বিডির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৪বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৫বাটা সু’র দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬মেঘনা ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭এশিয়া ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী
- ১০ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৫ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৬লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ





পাঠকের মতামত