প্রকাশিত: জুলাই ২৯, ২০২৪ ৬:৪০ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশ অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার (২৯ জুলাই) বিকালে শহরের রামপুর এলাকার লাতু মিয়া সড়কের মাথায় এ বিক্ষোভ করে তারা।

এসময় মহাসড়কের উভয় লেইনে সকল প্রকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ১৫-২০ মিনিটের এ বিক্ষোভের পর শিক্ষার্থীরা পুলিশ দেখে সটকে পড়ে।

এর কিছুক্ষণ পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে। তবে,বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের সময় কোন প্রকার গাড়ি ভাঙচুর কিংবা কেউ হতাহতের ঘটনা ঘটেনি ।

ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটানাস্থলে পৌঁছার আগেই বিক্ষোভকারীরা পালিয়ে গেছে।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...