
ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজীতে সিদেল চোরের আঘাতে গৃহকর্তাসহ ৪ জন আহত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের দক্ষিণ চর সাহাভিকারী জোড় পুকুরের অমল চন্দ্র দাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে সংর্ঘবদ্ধ একটি চোরের দল ওই বাড়ির অমল চন্দ্র দাসের বসত ঘরে সিদেল কেটে ঢুকে পড়ে । এসময় অমল চন্দ্র দাসের স্ত্রী স্বপ্না রাণী দাস তার ঘুমন্ত মেয়েদের দেখতে তাদের শয়ন কক্ষে গিয়ে এক চোর সদস্যের সামনে পড়ে যায়। এরপর তিনি ওই চোরকে জড়িয়ে ধরে চিৎকার শুরু করলে বাহিরে থাকা অন্য সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এভাবে একে একে অমল চন্দ্র দাস, তাঁর স্ত্রী স্বপ্না রাণী দাস, কন্যা এনেটি রাণী দাস ও শ্রাবন্তী রাণী দাস চোরদের হামলায় আহত হয়। গুরুতর আহত গৃহকর্তা ও গৃহকর্তীকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে ও পারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়েদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।
স্থানীয়রা বলেন, আসছে ১৮ এপ্রিল অমল চন্দ্র দাসের মেঝ মেয়ের বিয়ের নির্ধারিত তারিখ থাকায় ঘরে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে সিদ কেটে এমন ঘটনা ঘটিয়েছে চোর চক্র।
চর দরবেশ ইউনিয়ন পরিষদের সদস্য শহীদুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কৃষক অমল চন্দ্র দাস একেবারে নিরীহ মানুষ। মেয়েটির বিয়ের বিষয়টি এখন আরও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় বলেন, বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে যাই এবং ভোর পর্যন্ত ওখানে অবস্থান করি। গৃহকর্তা চিকিৎসাধীন থাকায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়া হয়নি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তাদেরকে খাদ্য ও নগদ অর্থ সহায়তা করেন।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান ও ইউপি সদস্য শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিএইচ
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৪তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ৯চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০সাউথ বাংলার বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত