প্রকাশিত: জুলাই ১০, ২০২৪ ৮:৫০ পিএম

ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক গুরুতর আহত হয়েছে।বুধবার (১০ জুলাই) স্থানীয় পৌর কাউন্সিলর খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আহত মো. শিপন (৩৫) স্থানীয় পৌর এলাকার বাউরপাথর এলাকার মৃত আলী নেওয়াজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে জেলার পরশুরাম পৌর এলাকার বাউরপাথর এলাকালার সীমান্তবর্তী ৬১৬২ নম্বর পিলার সংলগ্ন স্থানে এ ঘটনাটি ঘটে।

এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেইটে একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন। পায়ে গুলি লাগায় ক্লিনিকের কর্তব্যরত চিকিৎসক তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।

পরশুরাম পৌর কাউন্সিলর খোরশেদ আলম বলেন, ঘটনার দিন দিবাগত রাত ১২টার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। কিছুক্ষণ পরে জানতে পারি গ্রামের শিপন নামে এক যুবকক বিএসএফ’র গুলিতে আহত হয়েছে।এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।

এব্যাপারে জানতে চাইলে পরশুরাম মডেল থানার ওসি মো. শাহাদাত হোসাইন খান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এছাড়া কী কারণে ওই যুবক রাতে সীমান্ত এলাকায় গেছেন সে বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তবে, বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজার মুঠোফোনে একাধিকবার কল দিয়েও ফোনটি রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।

এসকে

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...