
গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর দ্বিতীয়বারের মতো সরকার গঠনের তারিখ পেছাল তালেবান।
শনিবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, নতুন সরকার ও কেবিনেট সদস্যদের নাম আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।তবে এর পেছনে কোনো কারণ আছে কিনা তার কোনো ব্যাখ্যা তিনি দেননি। পিটিআই-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
এর আগে একবার আফগানিস্তানে তালেবানের সরকার গঠন পিছিয়েছে। গত শুক্রবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণার কথা থাকলেও তা পেছানো হয়েছিল। তারিখ পিছিয়ে আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সরকার গঠন করার কথা ছিল।
তালেবান সরকারে কারা থাকতে পারেন, এমন সম্ভাব্য কিছু নাম আসছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তালেবানের ওই মুখপাত্র এগুলোকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেন।
আগেই অবশ্য চারজন মন্ত্রীর নাম ঘোষণা করেছে তালেবান। অর্থমন্ত্রী দায়িত্ব পেয়েছেন গুল আগা।
এ ছাড়া ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সদর ইব্রাহিম, ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা আবদুল কাইয়ুম জাকির ও ভারপ্রাপ্ত উচ্চ শিক্ষামন্ত্রী হিসেবে আবদুল বাকি হাক্কানির নাম ঘোষণা করা হয়েছে।
- ১রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ২জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে শপিংমল ধস, বহু হতাহতের শঙ্কা
- ৩মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
- ৪উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ৫রংপুরে ডিএক্সএন মেগা সিজলার প্রোগ্রাম অনুষ্ঠিত
- ৬কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে ইউসিবি ইনভেস্টমেন্টের চুক্তি
- ৭জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৮সাতক্ষীরায় ৩১ কোটি ৯৪ লাখ টাকার মাদক ধ্বংস করল ১৭ বিজিবি
- ৯বাংলাদেশকে কম দামে ইউরিয়া সার দিতে চায় রাশিয়া
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- ১১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ২নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ৩চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৪জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ মাহবুব উল্লাহ
- ৫স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৬রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ৭চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত