প্রকাশিত: জুন ২৫, ২০২১ ৬:০৩ পিএম

যুক্তরাষ্ট্রের মিয়ামি বিচের কাছে সমুদ্রের সামনে একটি অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তুপের মধ্যে উদ্ধারকারী দল তল্লাশী অভিযান চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে আংশিকভাবে ধসে পড়া ভবনটির ধ্বংসস্তুপ থেকে ১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এবং আরো ৯৯ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। আটলান্টিক উপকূলের ১২ তলা ভবনটি বৃহস্পতিবার রাতে ধসে পড়ে, এ সময় বাসিন্দরা ঘুমিয়ে থাকায় অজ্ঞাত সংখ্যক লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। অ্যাপার্টমেন্টের একটি বড় অংশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

মিয়ামিতে আর্জেন্টাইন অধিবাসী নিকোলাস ফার্নান্দেজ (২৯) বলেছেন, ভবনের একপাশ পুরোপুরি ধসে পড়েছে, সেখানে কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। ভবনে ফার্নান্দেজের পরিবারের ইউনিটে গতরাতে যারা ছিলেন, তাদের এখনো কোন খোঁজ পাননি। তাদের ব্যাপারে আমি কিছুই জানিনা, আমি জানিনা তারা বেঁচে আছে কিনা।

কর্তৃপক্ষ বলেছে, ভবনটি ধসে পড়ার সময় ভবনে থাকতে পারেন এমন ৯৯ জনের এখনো তারা কোন খোঁজ পাননি।

শেয়ার

পাঠকের মতামত

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ...

‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে ...