প্রকাশিত: জুন ১, ২০২২ ৭:৩৬ পিএম
চালের মূল্য নিয়ন্ত্রণে বগুড়ার তিনটি মিলে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর একটা থেকে ৫টা পর্যন্ত সদর উপজেলার চারমাথা ও নামুজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদের উপস্থিতিতে  তিন মিল মালিককে এক লাখ ৭২ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার।
এসময় মার্কেটিং অফিসার, খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশ ও এপিবিএন এর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, চালের বাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন মিলে অভিযান চালানো হয়। অভিযানে কৃষি বিপণন আইন -২০১৮ অনুযায়ী মেসার্স কিবরিয়া এগ্রো ইন্ডাস্ট্রিজকে  অতিরিক্ত পণ্য মজুদ করায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া অতিরিক্ত পণ্য মজুদ রাখায় থ্রি স্টার অটোমেটিক রাইস মিলকে এক লাখ টাকা এবং  আরো একটি রাইস মিলকে কৃষি বিপনন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান,  এ অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...