প্রকাশিত: জুলাই ৩১, ২০২২ ১:০৯ পিএম

বগুড়ার নন্দীগ্রামে পাথর ভর্তি ট্রাক থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। এসময় ট্রাকসহ হেল্পার ও ড্রাইভারকে আটক করা হয়। আটককৃত ড্রাইভার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চকমিরকামারী গ্রামের ইব্রাহীম প্রামাণিকের ছেলে তুহিন আলম (২৫) ও হেল্পার দাশুরিয়া এলাকার হাসেম আলীর ছেলে হাসিবুল ইসলাম (২৩)।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৩১ জুলাই) ভোর ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম পৌর এলাকায় সেলিনা ফিলিং স্টেশনের কাছ থেকে ঢাকা মেট্র-ট ২৫-২৯১৯ একটি পাথর ভর্তি ট্রাকে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ব্যাপারে নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ট্রাকটি থানা হেফাজতে রয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে

বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের একরামখালী গ্রামের আইয়ুব আলী খানের বাড়ি থেকে পঞ্চগ্রাম সম্মিলিত ...

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ সালের বার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ

খুলনার কয়রা উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কয়রা উপজেলা শাখার উদ্যোগে ...

সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ ...