প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২ ৫:৪৮ পিএম , আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২২ ৫:৪৮ পিএম

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বগুড়ায় হু হু করে বাড়তে থাকে ডিমের দাম। জেলা প্রশাসনের নানা উদ্যোগে দাম আবার কমেও আসে। তবে গত তিনদিনে ডিমের দাম ফের ঊর্ধ্বমুখী।

প্রতি হালিতে ৩৬-৩৮ টাকা থেকে বেড়ে এখন ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম বাড়ানো বা কমানোর ক্ষেত্রে তাদের কোনো হাত নেই বলে দাবি করেছে ব্যবসায়ীরা। বুধবার শহরের ফতেহ আলী ও রাজাবাজারের পাশে রেল লাইনের উপরে ঘুরে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, গত রোববার প্রতি হালি ডিম ৩৬ থেকে ৩৮ টাকা হালি বিক্রি হয়েছে। এই গত তিনদিনে ডিমের দাম বেড়ে এখন ৪০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। হঠাৎ করে দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা মুরগীর খাবারের দাম না কমা এবং পরিবহন খরচ বাড়তিকে দায়ী করছেন ব্যবসায়ীরা।

রাব্বী সরকার নামে এক ডিম বিক্রেতা বলেন, ‘৯ টাকা ৬১ পয়সা করে কিনতে হচ্ছে এখন। ৪০ টাকা হালি বিক্রি করছি। ফিডের দাম না কমায় আমাদের বেশি দামে কিনতে হচ্ছে খামারীদের কাছ থেকে। তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে নইলে লোকসান হবে। ডিমের বাজার অস্থিতিশীল হবার কারণে বেচাকেনা কমে গিয়েছে। গত রোববার পর্যন্ত আমরা ৩৬-৩৮ টাকা হালী বিক্রি করেছি। সোমবার থেকে ৪০ টাকা হালী বিক্রি করতে হচ্ছে দাম বাড়ার কারণে।

সুমন নামে আরেক বিক্রেতা জানান, খামারীদের থেকে এখন আমাদের বেশি দামে কিনতে হচ্ছে ডিম। এজন্য ৪০ টাকা হালি বিক্রি করছি। তবে দামের তারতম্যের কারণে ক্রেতারাও বিভ্রান্তিতে রয়েছে। আমাদের বিক্রি করতেও ভোগান্তি পোহাতে হচ্ছে।

জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। কেউ যদি ইচ্ছা করে ডিমের বাজারে অস্থিরতা তৈরী করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার

পাঠকের মতামত

চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে দেশে বিনিয়োগ সম্ভব নয়

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি না হলে কোনোভাবেই নতুন বিনিয়োগ আকর্ষণ করা সম্ভব নয় বলে ...