
বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন, পাথরঘাটা ও পাথরঘাটা থানা পুলিশের সমন্বয়ে সদর ইউনিয়নের বাদুরতলা খাল সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযান চলাকালে ওই এলাকা থেকে আনুমানিক ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্লাটিনা মোটরসাইকেল, মাদক পরিমাপের কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওয়েট মেশিন এবং নগদ ২ হাজার ৮৬০ টাকা জব্দ করা হয়। একই সঙ্গে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. ইলিয়াস হোসেন দুলু (২৫) এবং মো. রেজাউল (২০)।
কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত গাঁজা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।
ইএটি
- ১এআই ও ফ্যাক্ট-চেকিংয়ে দক্ষতা বাড়াতে বাকৃবিতে পিআইবির প্রশিক্ষণের সমাপনী
- ২ফলন্ত গাছ কেটে ফেলার ঘটনায় তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন
- ৩চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৪জলবায়ু পরিবর্তনের প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৫দেশের ৯ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা
- ৬মালয়েশিয়ায় ৪১৫৯৬ অবৈধ প্রবাসী আটক
- ৭‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়নে ডব্লিউএফপির সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৮১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৯রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী
- ১০পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি
- ১চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী
- ২ঢাকা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৩০ জুলাই
- ৩২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট
- ৪মেঘনায় মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশা নিয়ে ফিরছেন জেলেরা
- ৫লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল
- ৬ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই
- ৭রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসছে ইসি
- ৮শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার
- ৯নবম শ্রেণির রেজিস্ট্রেশন শুরু ২ আগস্ট
- ১০হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু





পাঠকের মতামত