প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪ ৮:৪২ এএম , আপডেট: অক্টোবর ১১, ২০২৪ ৮:৫২ এএম

বরগুনার আমতলী উপজেলায় খাঁন কটন নামের একটি তুলার মিলে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে প্রায় কয়েক লাখ টাকা মূল্যের মেশিন, তুলা ও কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) উপজেলার চাওড়া ইউনিয়নের কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খাঁন কটন নামের ওই তুলার মিলটিতে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় মিলটিতে তুলা এবং বিভিন্ন কাঁচামাল থাকায় মুহূর্তেই পুরো মিলে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের দেওয়া খবরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই মিলের মধ্যে থাকা মেশিন, তুলা ও কাঁচামালসহ বিভিন্ন সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

খাঁন কটন মিলের মালিক হামিম খান বলেন, আগুন লেগে আমার মিলের সবকিছুই শেষ হয়ে গেছে। মেশিন, তুলা ও কাঁচামাল সবকিছু আগুনে পুড়ে এখন ছাই। এতে ব্যাপক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. হানিফ বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে তুলার মিলটিতে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা গেছে।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতি পুষিয়ে উঠতে ভুক্তভোগীকে যথাসম্ভব সহযোগিতা করা হবে।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...