
বরগুনায় এক প্রবাসীকে কুপিয়ে ১৩ লাখ লুটের ঘটনা ঘটেছে। এসময় বাধা দেওয়ায় আরও একজনকে পিটিয়ে দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (৭ ফ্রেব্রুয়ারি) সকালে সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া এলাকায় এঘটনা ঘটে।
ভুক্তভোগীদের নাম কবির হোসেন (৪০) ও মনির হোসেন (৩০)। এরা উভয়ই একই এলাকার চাঁন মিয়ার (৬৫) ছেলে।
এ ঘটনায় চাঁন মিয়া বাদী হয়ে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী কবির হোসেন দীর্ঘদিন ধরে মালদ্বীপে জ্বালানি তেল কোম্পানিতে কাজ করতেন। ১৮ বছর পর দেশে ফিরে তিনি বরগুনা পৌরসভার চরকলোনী এলাকায় জমি কেনার প্রস্তুতি নিচ্ছিলেন। বুধবার ৭ ফেব্রুয়ারি সকালে জমি কেনার জন্য নগদ ১৩ লাখ টাকা নিয়ে বরগুনার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছিলেন। এসময় একই এলাকার লাল মিয়ার ছেলে ইব্রাহিম হাং (৩৮), তোতা হাং (৩৫) ও তার সহযোগীরা প্রবাসী কবিরের উপরে অতর্কিত হামলা চালিয়ে মাথায় জখম করে ১৩ লাখ টাকা লুট করে। এতে কবিরের ছোট ভাই মনির হোসেন বাঁধা দিলে তাকে পিটিয়ে দুই পা ভেঙে দেয় হামলাকারীরা।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে মনির হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে চাঁন মিয়া হাং বলেন, আমার ছেলে ১৮ বছর বিদেশে থেকে দেশে ফিরে। বুধবার (৭ ফ্রেব্রুয়ারি) সে জমি কিনতে ১৩ লাখ টাকা নিয়ে বরগুনা যাচ্ছিলেন। এসময় একই এলাকার ইব্রাহিম, তোতা, সুমনসহ কয়েকজন আমার ছেলের উপর হামলা চালায়। আমার ছোট ছেলে বাঁধা দিতে আসলে তাকেও পিটিয়ে পা ভেঙে দেয়। আমি এঘটনার বিচার চাই।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামী গ্রেফতারের অভিযান চলমান আছে।
বিএইচ
- ১খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ২বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৩অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৪নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৫তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৬জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৭২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ৮মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ৯ব্যাংকারদের শৃঙ্খলাভঙ্গের মামলা দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
- ১০আইনজীবী নিজাম হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৩কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৪চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৫বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৮সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৯চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন
- ১০তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী





পাঠকের মতামত